রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বেলা ১১টার দিকে জাতির শহীদদের প্রতি ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় খালেদা জিয়ার সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু প্রমুখ।
খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সকাল পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসন গুলশানের নিজ বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে বের হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button