শিক্ষাশিরোনাম

জাতীয় স্বার্থেই ক্যাম্পাসের গাছ কাটা হচ্ছে: ঢাবি উপাচার্য

জাতীয় স্বার্থেই ক্যাম্পাসের গাছ কাটা হচ্ছে উল্লেক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, কাজের জন্য যেটা লাগবে, সেটা কাটতে হবে। তবে জাতীয় স্বার্থের বাইরে একটি গাছ কাটলেও আমি ব্যবস্থা নেব।
তিনি বলেন, মেট্রোরেল জাতীয় কাজের অংশ, তাই তাদের যা করা দরকার; তা তো তারা কাটবেই। তবে মেট্রোরেলের কারনে যদি ভবন ভাঙতে হয়, তবে সেটিও ভাঙতে হবে। কারণ, এখানে জাতীয় স্বার্থ জড়িত রয়েছে।
করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধের সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ নিধন চলছে— এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে উপাচার্য এসব কথা বলেন।
করোনা সংকটকে পুঁজি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছ কাটছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রব সৃষ্টি হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু ঠিক বলতে পারব না। তবে মেট্রোরেলের কারনে যদি ভবন ভাঙতে হয়, তবে সেটিও ভাঙতে হবে। কারণ, এখানে জাতীয় স্বার্থ জড়িত রয়েছে।
মেট্টোরেলের কারণে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হষ্ট হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। এটা জাতীয় কাজ। বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী টিএসসির সৌন্দর্য বৃদ্ধির জন্য যা করা লাগবে তা তিনি করবে। এ বিষয়ে তিনি স্বতন্ত্র একটি উদ্যোগ নিয়েছেন। সৌন্দর্য বৃদ্ধির জন্য যা করা দরকার তিনি করবেন আবার জাতীয় কাজও করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button