slider

জাতীয় সংসদের উপনেতার সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা ও সাবেক কৃষিমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, এমপি মহোদয় তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নকলায় উপস্থিত হলে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর ।

পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় সংসদ উপনেতা কে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে মাননীয় সংসদ উপনেতার সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলা নববর্ষ ও ঈদ শুভেচ্ছা কার্ড প্রদান করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর ।

এসময় উপস্থিত ছিলেন জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর-সহ শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button