slider

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(৩০ মে)সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন সভা কক্ষে আয়োজিত,জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়।
আগামী ১ জুন শনিবার জেলায় মোট ২ লাখ ৩৩ হাজার ৬৪৫ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ৬১৫ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ৬ হাজার ৩০ জন।

উক্ত কর্মশালায় বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখায়রুল ইসলাম, সার্ভিসেন্স মেডিকেল অফিসার ডাঃ আহমেদ সেলিম মোর্শেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহা, এবং ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button