slider

জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মাহতাবুর রহমান,আমতলী প্রতিনিধি : আজ বুধবার ১ মার্চ বরগুনার আমতলীতে পালিত হল জাতীয় বীমা দিবস। বীমা দিবস উপলক্ষে সকাল ১১ টায় র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য আহারুজ্জামান আলমাস খান, আমতলী পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা হালিমা সর্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাজমুল হক, ফারইস্ট ইসলামি লাইফ ইনসুরেন্সের কর্মকর্তাবৃন্দ, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আমাদের বরিশালের প্রতিনিধি নাসির মাহমুদ, দ্যা ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি মাহতাবুর রহমান, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি এইচ এম রাসেল সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন স্বাধীনতা পূর্ব আলফা ইনসুরেন্স কোম্পানিতে চাকুরী করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তিনি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য স্বাধীনতা পরবর্তী এই বীমাকে প্রতিষ্ঠা করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজিবর রহমান বলেন বীমার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বীমার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে সরকার যেমন কাজ করে যাচ্ছে তেমনি বীমা কোম্পানি গুলোকেও যথাযথ ভাবে কাজ করে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button