sliderগণমাধ্যমশিরোনাম

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক শ্যামল দত্ত

পতাকা ডেস্ক : জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে (২০২৩-২০১৪) সভাপতি পদে ফরিদা ইয়াসমিন আবারও নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের প্রার্থী শ্যামল দত্ত।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫ টায় ভোটগ্রহণ শেষ হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়। 

সভাপতি পদে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও ইত্তেফাকের সাংবাদিক ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। আর সাধারণ সম্পাদক পদে জয়ী ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। 

এছড়া সিনিয়র সহসভাপতি পদে সবুজ-ইলিয়াস পরিষদের হাসান হাফিজ পুনর্নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে ফরিদা-শ্যামল পরিষদের রেজোয়ানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া ও মো. আশরাফ আলী এবং কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

ব্যবস্থাপনা কমিটির ১০টি সদস্য পদের মধ্যে সবুজ-ইলিয়াসপরিষদের কাজী রওনক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, বখতিয়ার রাণা, শাহনাজ বেগম, সীমান্ত খোকন ও মোহাম্মদ মোমিন হোসেন নির্বাচিত হয়েছেন। 

আর সদস্য পদে ফরিদা-শ্যামল পরিষদের ফরিদ হোসেন, কল্যাণ সাহা ও শাহনাজ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী জুলহাস আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দকে বিএমএসএস’র অভিনন্দন ও শুভেচ্ছা 

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ফরিদা ইয়াসমিন সভাপতি শ্যামল দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাব নব-নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে সকল সংগঠনের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

বলা হয় জাতীয় প্রেসক্লাব সারাদেশের সাংবাদিকদের একটি বিশ্বাসের প্রতীক। এ প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরো সাংবাদিক বান্ধব হয়ে সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস’র নেতৃবৃন্দ। পাশাপাশি আধুনিক প্রেসক্লাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button