slider

জাতীয় পার্টির সাবেক এমপি মজিবর রহমান সেন্টুর ইন্তেকাল

নাটোর প্রতিনিধি : জার্তীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, নাটোর-২ আসেনের সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সেন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকাল ৩টার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকার নিজ বাসভবনে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৩ পুত্র সন্তানের জনক। ১৯৮৬ ও ‘৮৮ সালে জাতীয় পার্টির এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মজিবর রহমান সেন্টু। বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সেন্টুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম,রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button