জাতীয় কবির শোষণমুক্ত অসাম্প্রদায়িক চেতনা আজও প্রাসঙ্গিক
মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ : ”কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় ল²ী নারী” এই ¯েøাগানকে সামনে রেখে আজ মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে গ্রামীণ শিল্পী সংস্থা ও বারসিক এর আয়োজনে বিকেল ৫.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মজয়ন্তীতে কবির সংক্ষিপ্ত জীবন ও কর্মের ওপর আলোচনা সভা কবিতা ও গান অনুষ্ঠিত হয়।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতি লক্ষী চ্যাটার্জীর সভাপতিত্তে¡ ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় বিদ্রোহী কবির জীবন আদর্শে সংগ্রাম সাম্য স্বাধীনতা নারী, প্রেম ও বিদ্রোহের চলমান প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য এ্যাডভোকেট দিপক কুমার ঘোষ, একাত্তর এর ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন খান,সপ্তসুর সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা, জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, অধ্যাপক মনোয়ার হোসেন, সমাজকর্মী তাপস কর্মকার প্রমুখ।
আলোচনার মাঝে মাঝে আবৃত্তি করেন মো. নজরুল ইসলাম,ডা: ভজন কৃষ্ণ বনিক। নজরুল গীতি পরিবেশন করেন মিউজিক টাচ এন্ড রিলেশন এর শিল্পী মো. ইব্রাহিম মিয়া, মো. মুক্তার হোসেন, গ্রামীণ শিল্পী সংস্থার সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী প্রমুখ।
বক্তারা বলেন নজরুল এসেছিলেন ধুমকেতুর মতন। তিনি বিট্রিশ পাকিস্তান আমলের বিশ^ শাসন শোষন মহামতি লেনিনের নেতৃত্তে¡ রুশ বিপ্লবের ইতিহাস প্রত্যক্ষ করেই সমাজতান্ত্রিক চেতনায় উজ্জ্বিবিত হয়ে জাগরণের গান লিখেছেন কারার এ লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, শিকল পরা ছল মোদের ঐ শিকল পরা ছল,দুর্গম গীরি প্রান্তর দুস্তর পারাবার ওহে… তিন মানুষ কবিতায় অসাম্প্রদায়িক চেতনার মশাল জ¦ালিযে গেছেন, বিদ্রোহী কবিতায় শোষকের আস্তানা ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি নারী কবিতায় নারীকে সম্মান মর্যাদা ও নারীবান্ধব সংবেদশীল সমাজের ডাক দিয়েছেন। মহান এই মানুষের কবিতা, নাটক ও ্উপন্যাসের মতো সাহিত্যের প্রতিটা ক্ষেত্রে ছিল অগাধ বিচরন। নিজেই লিখতেন গান, সেইসব গানের সুর এবং সেইসাথে গাইতেনও গান। এছাড়াও পাশাপাশি সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম এবং করেছিলেন নানা আন্দোলন রাজিৈনতক অধিকার আদায়ের জন্য। সংক্ষিপ্ত এই জীবনে তিনি মেহনতি মানুষের পক্ষে নির্বাচনও করেছিলেন।বক্তারা আরো বলেন তিনি ছিলেন ধর্মান্বতা ,কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার। এই সব কাজের জন্য তিনি বিদ্রোহী কবির খ্যাতি অর্জন করেছেন। তার এই বহুমুখীন প্রতিভা ছড়িয়ে যাক সবখানে।




