শিরোনামশীর্ষ সংবাদ
জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নামাজ শুরু হয়। শেষ হয় ৮টা ৩৬ মিনিটে। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
জামাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



