
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সোমবার (১১ মার্চ) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন হলের নির্বাচনী কেন্দ্রগুলোতে এসব ভিড় লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। দুইটি আলাদা ব্যালটে ডাকসু কেন্দ্রীয় সংসদের ভোট ও হল সংসদের ভোট দিতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আজ ১১ মার্চ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে৷
এর আগে ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ১০ প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে প্রার্থী হয়েছেন ২২৯ জন। হল সংসদর প্রার্থী হয়েছেন ৫০৯ জন।




