
পতাকা ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, বর্তমানে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি’র আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী’র লেখা স্মৃতিচারণমূলক বই ’ফেনীতে ৩২১ দিন: জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ বইয়ের প্রকাশনা উৎসব আগামীকাল ২৮ মে’ ২০২৪ মঙ্গলবার বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের ‘তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে’ অনুষ্ঠিত হবে। বইটির মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট লেখক, সমাজবিশ্লেষক, রাষ্ট্রচিন্তাবিদ এবং রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বইটির প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন সাবেক আমলা, লেখক ও শিল্পী আসফ-উদ-দৌলা, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, লেখক ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না সহ দেশের অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ ।
বইটির প্রকাশক নন্দিত প্রকাশনা সংস্থা সূচীপত্র।




