রাজনীতি

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্কে ফখরুল

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে নিউয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত একটা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট-৫৮৫ এ নিউইয়র্কের উদ্দেশে রওনা হন বিএনপির এই দুই নেতা।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে মির্জা ফখরুল এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল গতকাল রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন।
তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংস্থাটির সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠেয় একটি আলোচনায় বিএনপি মহাসচিব অংশ নেবেন। এতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুল দলের ও সরকারের অবস্থান তুলে ধরবেন।
গোয়েন্দা সংস্থাগুলোরও ধারণা, জাতিসংঘের কোনও প্রোগ্রামে তারা অংশ নিতে যাচ্ছেন। দলের প্রতিনিধি হিসেবে এই দুই নেতা গেছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি অফিসার মুর্শিদ জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তখন ডিউটিতে ছিলাম না। এ বিষয়ে বলতে পারবো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button