আন্তর্জাতিক সংবাদ

‘জাতিসংঘ প্রতিনিধিদের মিয়ানমারে প্রবেশ করতে দেয়া হবে না’

রোহিঙ্গা নির্যাতনের তদন্ত করতে জাতিসংঘের প্রতিনিধিদের মিয়ানমারে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব কিয়াও জেয়া।
তিনি বলেন, জাতিসংঘ যদি কাউকে মিয়ানমারে ঘটনার সত্যতা তদন্ত করতে পাঠায় তাহলে, তাদেরকে প্রবেশ করতে দেয়ার কোনো যৌক্তিকতা দেখছে না সূচি প্রশাসন। এসময় দেশটির সরকার জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দেবে না বলেও জানান তিনি। গত অক্টোবরে মিয়ানমারের পুলিশ তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সরকার।
তাদের এ অভিযান সংখ্যালঘু মুসলিমদের নিধনে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে তীব্র সমালোচনা ওঠে। এরপরই জাতিংঘ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি পাঠানোর কথা বলে। শুরু থেকেই জাতিসংঘের তদন্তের বিরোধিতা করে আসছেন অং সান সূচি। তার দাবি জাতিসংঘ তদন্ত করলে তার দেশের স্বাভাবিক পারস্পরিক সম্পর্কে বিভেদ তৈরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button