শিরোনাম

জাইকা’র প্রকল্প স্থগিত হওয়ায় রংপুর মহানগরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত-তুষার কান্তি মণ্ডল

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের সীমাহীন দুর্নীতির কারণে জাইকা’র কার্যক্রম স্থগিত করেছে বলে অভিযোগ করেছেন মহানগর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। এক সংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০১৫ সালে জাইকা নগরীর প্রায় সকল রাস্তা ও ড্রেন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। সিটি কর্পোরেশনের উন্নয়ন খাতে যত টাকার প্রয়োজন তার সবই দেয়ার কথা জাইকা’র। কিন্তু মেয়রের সীমাহীণ দুর্নীতির কারণে জাইকা’র কার্যক্রম স্থগিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সমবায় ব্যাংক রংপুর ভবনে মহানগর উন্নয়ন ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তুষার কান্তি মন্ডল এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, একমাত্র রংপুর ছাড় দেশের বাকি চার সিটি কর্পোরেশনে জাইকা’র কার্যক্রম অব্যাহত রয়েছে। তুষার কান্তি মণ্ডল বলেন, জাইকার কার্যক্রম স্থগিত হওয়ার মধ্য দিয়ে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন। যা একেবারে অপূরণীয়। তিনি দাবী করেন- রংপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ক্ষমতায় আসার পর থেকে নিজের পছন্দমত ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়া, কর্মী নিয়োগ, যান্ত্রিক শাখার অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুর মহানগর উন্নয়ন ফোরামের সভাপতি ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, সহসভাপতি মহিউদ্দিন মহি, এম কে হাসান লাল্টু, নাজমুল কবির ডলার, শফিকুল ইসলাম, মাহবুবার রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button