Uncategorized

জলঢাকায় রোকেয়া দিবসে চাঁদমনির র‍্যালি অনুষ্ঠিত

শফিকুল ইসলাম জুয়েল, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করেছে অনাথ আশ্রম চাঁদমনি।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাঁদমনির উদ্দোগে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। চাঁদমনির পরিচালক পিজিরুল আলম দুলালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা কমিটির সম্পাদক মর্তুজা ইসলাম, জলঢাকা থিয়েটারের সভাপতি সোনা মিয়া ও সাংবাদিক আবেদ আলী প্রমুখ। এসময় তিনি বলেন, ধর্মীয় রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন এ দেশের নারী জাগরণের পথিকৃৎ। তিনি এ দেশের নারী জাগরণের একজন কিংবদন্তি। তিনি নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে যে ভূমিকা পালন করেছেন তা বৈপ্লবিক ও সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button