জঙ্গী হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়ায় ঈদের জামাতে সহ সারা দেশে নজীরবিহীন জঙ্গী হামলার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে শোক র্যালী ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় দেশ রক্ষার তীব্র আকাংখা নিয়ে কালো ব্যাচ পরিহিত নেতাকর্মীরা ’গনতন্ত্র ফিরে আসুক, জঙ্গীবাদ নিপাত যাক’ প্রভৃতি শ্লোগান মুখরিত হয়ে শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এড্ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশ জঙ্গীবাদ দমনে জাতীয় ঐক্যের আহবান জানিয়ে ব্ক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান ভুইয়া ফরিদ ও আঃ বাতেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক তোজাম্মেল হক তোজা ও আব্দুল কুদ্দুস খানমজলিশ মাখন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খান. জেলা বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এসএম ইকবাল হোসেন ও ইকবাল আহম্মেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন টুকু, যুবদল নেতা কাজী মোস্তাক হোসেন দিপু, জিয়াউদ্দিন কবীর, তুহিনুর রহমান, স্বেচ্চাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, সাধারন সম্পাদক কাজী রফি উদ্দিন ভুইয়া হাবু, জেলাশ্রমিক দলের সভাপতি আঃ কাদের, সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা, এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে যদি আজ বৈধ গনতান্ত্রিক সরকার থাকতো তা হলে এই ধরনের অনাকাংখিত জঙ্গী হামলার আশংকা কম থাকতো। এই জঙ্গীহামলায় শুধু কোন গোষ্ঠী বা গোত্রের অনুভুতিতে আঘাত করেনি দেশ ছাড়িয়ে বহিঃবিশ্বেকেও তাক লাগিয়ে দিয়েছে। এই বর্বোরেচিত জঙ্গী হামলা মোকাবিলায় সরকারের সকল দলের অংশ গ্রহনে এ্কটি জাতীয় ঐক্যের বিকল্প নাই।




