ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টার মধ্যে ছাত্রদের ও দুপুর ২টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত দুইটা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিবাদমান দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। এতে ১জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছেন ১৫ জন। এ পরিস্থিতিতে ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।
Related Articles
Check Also
Close
-
করোনার টেস্টের ফলাফল মাত্র ৯০ মিনিটেSeptember 18, 2020