sliderস্থানিয়

‎চোলাই মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার‎ ‎

‎‎মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: ১০ লিটার চোলাই মদসহ আ. রহিম (৩০) নামের এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন মির্জাপুর থানা পুলিশ।তার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ইন্নতখাচালা এলাকায়।সে ওই এলাকার আলাল উদ্দিনের ছেলে।সে মোটরসাইকেল ভাড়ায় চালানোর পাশাপাশি একটি স’মিলেও কাজ করেন বলে জানা যায়।

‎বুধবার (২৮ মে) ভোর ৪ টার দিকে বাঁশতৈল ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে পেকুয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার ও চোলাই মদ জব্দ করেন।

‎পুলিশ জানান, ১৬ পোটলা দেশীয় তৈরি চোলাই মদ, যাহার সর্বমোট ওজন ১০ লিটার।মদ সহ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। যাহার প্রেক্ষিতে এসআই মোখলেছুর রহমান বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি মামলা দায়ের করেন।

‎বাঁশতৈল ফাঁড়ির এসআই মোখলেছুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১০ লিটার চোলাই মদ সহ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে দিয়েছি।এই অভিযান অব্যাহত থাকবে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button