বিনোদন

চোখে চোখ রেখে ‘সুরা’ পান করছেন সারা-কার্তিক!

নবাবনন্দিনী সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে। আর এখন হিমাচল প্রদেশের কিন্নরে তাঁদের রোমান্টিক মুহূর্ত আলোচনার কেন্দ্রে।
নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ক্রাশ, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু। ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমা দিয়ে প্রচারের আলোয় আসেন কার্তিক।
এর পরেই ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। কিছুদিন আগে শিমলায় একসঙ্গে দেখা যায় দুজনকে। তাঁদের ভিডিও ভাইরাল হয়েছিল। দিল্লি, মুম্বাই, উদয়পুর ও শিমলার পর এখন কিন্নরে চলছে শুটিং।
একটি ছবি এখন অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের পর্বতের চূড়ায় বসে আছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। ধূসর ট্র্যাক স্যুট আর লাল টুপি পরা সারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন সহ-অভিনেতা কার্তিকের চোখে। কার্তিকও অপলক, তিনি পরেছেন কালো টি-শার্ট, নীল ট্র্যাকপ্যান্ট ও সাদা জ্যাকেট। ছবিতে তাঁদের অপলক চাহনি দেখে যে কারো মনে পড়বে গজল শিল্পী জগজিৎ সিংয়ের সেই জনপ্রিয় গানটি—‘চোখে চোখ রেখে আমি সুরা পান করি।’
গেল পবিত্র ঈদুল ফিতরে মুখ লুকিয়ে একসঙ্গে শহর ঘুরে বেরিয়েছিলেন নবাবজাদি সারা আলি খান ও কার্তিক আরিয়ান। একটি মসজিদ পরিদর্শনে যান এ যুগল। দুজনের মুখই ঢাকা ছিল। অন্তর্জালে তাঁদের হাস্যোজ্জ্বল ছবি ফাঁস করেছিলেন পাপারাজ্জিরা।
মাসখানেক আগে সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে গাড়ির ভেতর হাতে হাত ধরে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তে আলোকচিত্রীরা ক্যামেরা তাক করলে হাত দিয়ে নিজের মুখ লুকাতে দেখা যায় নবাবনন্দিনীকে।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বেঁধেছেন সারা ও কার্তিক। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবি। এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button