Uncategorized

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে ওমেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার ভোরে সীমান্তের ধারে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।
এ ঘটনার কড়া প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে পত্র প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
নিহত ওমেদুল ইসলাম ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ওমেদুলসহ ৪/৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু আনতে সীমান্তে যান।
ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি গেলে বিএসএফের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে।
এ সময় অন্য সহযোগীরা পালিয়ে আসলেও বিএসএফের গুলিতে আহত হয়ে মারা যান ওমেদুল ইসলাম।
হত্যার পর মরদেহ ৮৯নং পিলারের ভারতের অভ্যন্তরে ফেলে রাখে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে পত্র প্রেরণের প্রস্তুতি চলছে।
সুত্র : দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button