slider

চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৩ জনকে কারাদণ্ড

ত্রিপুরারী দেবনাথ তিপু : হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় হবিগঞ্জ কর্তৃক এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার মুড়ারবন্দ মাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ৩ জনকে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ আমির আলী(২৫), মুড়ারবন্দ গ্রামের মৃত মনর আলীর ছেলে আব্দুল হান্নান (২৫), এবং সিলেট সদর উপজেলার কাদিমপাড়া এলাকার মৃত কবীর উদ্দীনের ছেলে মোঃ জয়নাল (৬০)।

ডিএনসি, হবিগঞ্জ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ০৭(সাত) দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button