আন্তর্জাতিক সংবাদশিরোনাম
‘চীন ও রাশিয়ার শক্তি একত্রে ভয়ঙ্কর ও অপরাজেয়’

চীন ও রাশিয়ার শক্তি এক করলে তা হতে পারে ভয়ঙ্কর ও অপরাজেয়৷ এমন বাঁকা পথেই আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিল চীনা সংবাদমাধ্যম৷
তারা আরো জানিয়েছে যে, এই দুটি দেশ একত্রে হলে বাইরের তৃতীয় কোনো শক্তির ক্ষমতা হবে না তাদের প্রতিরোধ করা৷ ফলে পশ্চিমি শক্তি দুলির দুবার ভাবা উচিত বলেও দাবি করেছে চীনা মিডিয়া৷
সোমবার দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক অভিযান শুরু করেছে চীন ও রাশিয়া৷ যা অনেকটাই নাড়িয়ে দিয়েছে আমেরিকা, জাপানের মতো শক্তিগুলিকে৷ সেই যৌথ সামরিক মহড়ায় দেখানো হচ্ছে উভয় দেশেরই যুদ্ধ জাহাজ, সাবমেরিন, এয়ারক্রাফটসহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক রণকৌশল৷



