আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনের ল্যাব থেকে দুর্ঘটনাবশত করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বে!

সবকিছু ছাপিয়ে বিশ্বে এখন শিরোনাম করোনাভাইরাস।গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান প্রদেশের কোনো মার্কেট থেকে নয়, এক ল্যাবরেটরি থেকে দুর্ঘটনাবশত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিল ফক্স নিউজের রিপোর্ট। এই তথ্যকে সাধুবাদ জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রিপোর্টে বলা হয়েছে, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। পরীক্ষা চলাকালীন দুর্ঘটনাবশত এক ইন্টার্ন এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সেই হল ‘পেশেন্ট জিরো’।
বেইজিং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো, করোনাভাইরাস বাদুড়ের মাধ্যমে ছড়ানো হয়েছে। কিন্তু এই তথ্যকে উড়িয়ে দিয়ে ফক্স নিউজের রিপোর্টে বলা হচ্ছে, উহানের ওয়েট মার্কেট যেখান থেকে বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে, সেখানে বাদুড় বিক্রি হয় না। কারণ ল্যাবের কথা তারা অস্বীকার করেছে।
ফক্স নিউজ বলছে, উহানের ওই ল্যাবে এই ভাইরাস নিয়ে চর্চা করা হচ্ছিল। সেখান থেকেই এক ইন্টার্ন ভুলবশত সংক্রমিত হয়ে পড়ে। তার থেকেই পরবর্তী সময় এই ভাইরাস অন্য মানুষের দেহে ছড়িয়েছে।
তবে চীনের এক প্রতিবেদনের কথা বলা হয়েছে; যেখানে খোদ চীনই স্পষ্ট করে বলেছে, বাদুড় করোনাভাইরাসের বাহক হলেও তার থেকে মানুষের সরাসরি সংক্রমণ হওয়া অসম্ভব। তাই মনে করা হচ্ছে, হয় বাদুড়ের দেহ থেকে জিনের পরিবর্তন ঘটে এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়েছে, কিংবা বাদুড় থেকে প্যাঙ্গোলিনে সংক্রমণ হওয়ার পরে তা মানুষের শরীরে প্রবেশ করেছে। যদিও ফক্স নিউজের রিপোর্টে একদম ভিন্ন কথা বলছে।
রিপোর্টে বাদুড়ের বিষয় স্বীকার করা হলেও, বাকি তথ্য স্বীকার করা হয়নি। এই রিপোর্ট বলছে, করোনাভাইরাস কোনো বায়োওয়েপন নয়, ভুলবশত ল্যাবরটরি থেকে সংক্রমণ শুরু হয়েছে। প্রসঙ্গত, চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ । রোববার (১৯ এপ্রিল) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এটি গত একমাসের মধ্যে সর্বনিম্ন। আক্রান্ত ১৬ জনের মধ্যে ৯ জন বাইরের দেশ থেকে এসেছেন বলে দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আর বাকি ৭ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
এদিকে, চলতি সপ্তাহে উহান শহরে নতুন করে ১ হাজার ২৯০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button