slider

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাজাপুর ডাঙ্গা পাড়া গ্রামের রঞ্জিত রায় (৩৮) জমিতে পানি নিতে গিয়ে মটোর ঘরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
বুধবার (৩১আগষ্ট) বিকাল ৫.৫০ মিনিটে চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর ডাঙ্গা পাড়া নামক স্থানে জমিতে পানি নেওয়ার সময় এঘটনা ঘটে। নিহত রঞ্জিত রায় একই উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর ডাঙ্গা গ্রামের মৃত ক্ষিতীশ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে পানি দেওয়ার জন্য মটোর ঘরে যান কৃষক রঞ্জিত রায়। সেখানে সুইচ দেয়ার জন্য বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তবে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এতে ওই এলাকায় শোকের ছায়া পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button