slider

চিরিরবন্দরে নগদ অর্থসহ ২ কেজি গাঁজা উদ্ধার-আঁটক ২

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ অর্থসহ ২ কেজি গাঁজা ও ২ জন মাদক ব্যবসায়ীকে আঁটক করেছে।
চিরিরবন্দর থানা সুত্রে জানা যায়, গত রবিবার ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ঘটিকায় এস আই মোঃ নুর আলম নেতৃত্বে এস আই মোঃ আলমগীর হোসেন, এস আই মোঃ ইমদাদুর রহমান ও সঙ্গীয় ফোর্স উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের পশ্চিম মাহাদানী গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ অর্থসহ ২ কেজি গাঁজা ও ২ জন মাদক ব্যবসায়িকে আঁটক করেন।
আটককৃতরা হলেন-মোঃ সাইফুল ইসলাম (৪২) পিতাঃ মৃত আজিজার রহমান ও মোঃ মকবুল হোসেন (৬০) পিতাঃ মৃত কোবার উদ্দীন ।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দাঁয়ের হয়েছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button