slider

চিরিরবন্দরে এসএসসি পরীক্ষার্থী পল্লবীর আত্মহত্যা

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছোট ভাই ও মায়ের উপর উপর অভিমান করে পল্লবী রায় (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
গত বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের কারেঙ্গাতলী মথুরাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পল্লবী রায় (১৫) একই এলাকার বিকাশ রায়ের মেয়ে এবং কারেঙ্গাতলী স্কলার রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এস এস সি পরীক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাইসহ পল্লবী রায় টিভি দেখতে বসে। টিভি দেখার এক পর্যায়ে ছোট ভাই অপূর্ব রায় (১০) এর সাথে টিভির রিমোর্ট নিয়ে ঝগড়া বাঁধে পল্লবীর। এসময় পল্লবীর মা শেফালী রাণী পল্লবীকে ধমক দিয়ে টিভি বন্ধ করার কথা বলেন।
পরে তার মা বাড়ি থেকে বেড়িয়ে নিজের গৃহস্থালী কাজের জন্য বাড়ি থেকে একটু দূরে চলে যান। এসময় ছোট ভাইও স্থানীয় একটি পুকুরে গোসল করার জন্য বেড়িয়ে পরে। গোসল শেষে ফিরে এসে অপূর্ব, পল্লবীর ঘর ভেতর থেকে বন্ধ পায়। ঘর বন্ধ দেখে ছোট ভাই বাড়ির অন্য একটি ঘর দিয়ে পল্লবীর ঘরে প্রবেশ করে পল্লবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। অপূর্ব রায় চিৎকার করলে তার মাসহ এলাকাবাসী ছুটে আসে। এলাকাবাসী পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি। মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করি”।
এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দাঁয়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button