শিরোনাম

চিকিৎসক স্বামীসহ নাইক্ষ্যংছড়ির ইউএনও আইসোলেশনে

সংবাদদাতা, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি সেলফ আইসোলেশনে গেছেন। ডাক্তার স্বামীর সংস্পর্শে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনি বুধবার সন্ধ্যা থেকে আইসোলেশনে গেছেন বলে জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. ছলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে এক মহিলার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন ইউএনও সাদিয়া আফরিনের স্বামী ডা. মো. ইউনুচ। এর পর থেকে ওই চিকিৎসক সেলফ আইসোলেশনে গেছেন। তার স্ত্রী নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচিও সেলফ আইসোলেশনে গেছেন।
এদিকে, কক্সবাজারের লাগোয়া হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলাকে মঙ্গলবার রাত থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়। পরে স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে পারি ইউএনও ম্যাডামও আইসোলেশনে গেছেন।
বান্দরবান সদর হাসপাতালে মোট ৯ জন কোয়ারেন্টাইনে আছেন। আরও ৪১ জন নিজেদের বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button