slider

চার ঘন্টার মধ্যে আটক হলেন শিশু ধর্ষন মামলার আসামী

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে তিন বছরের কন্যা শিশু ধর্ষনের ঘটনায়, নারী ও শিশু নির্যাতন আইনে মামলার ঘটনা ৪ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামী মোস্তফা কামাল (৪০) কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নারী ও শিশু নির্যাতন মামল করেন শিশুর মা শারমিন আক্তার (৩০)। মামলার বিবরনীতে জানা যায়, গত ১৭ এপ্রিল সকাল ৮ টায় দক্ষিণ কেরানীগঞ্জ আমিনপাড়া মুহরী পট্টি এলাকায় চিটাগংওয়ালার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুর মা শারমিন আক্তার জানান, বুধবার সকালে আমার মেয়ে বাসার সামনে খেলা করছিল সেসময় পাশের বাসার ভাড়াটিয়া মোস্তফা (৪০) আমার মেয়েকে তার বাসায় ডেকে নিয়ে তার পড়নের হাফপ্যান্ট খুলে তার যৌন স্থানে হাত দেয়। তার লিঙ্গ যৌনস্থানে ঘষাঘষি করে এক পর্যায়ে আমার মেয়ে জোরে চিৎকার করে উঠে চিৎকার শুনে আমি ও মেয়ের বাবা এবং আশপাশের প্রতিবেশীরা এগিয়ে গেলে ধর্ষক মোস্তফা ঘরের দরজা খুলে পালিয়ে যায়। এ সময় মেয়ের প্যান্ট খোলা ছিল।

আসামী বরিশাল জেলার তেতুলিয়া থানার মেহেন্দীঞ্জ এলাকার রুস্তম আলীর ছেলে।

মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই ইমরান উকিল জানান, ১৮ এপ্রিল সকালে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষনের মামলা করেন শিশুর মা শারমিন আক্তার, মামলার চার ঘন্টার মধ্যে আসামী ধর্ষক মোস্তফাকে আমরা গ্রেফতার করেছি।

এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, তিন বছরের শিশু ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে এবং আসামীকে ৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button