বিবিধশিরোনাম

চার উপায়ে উদযাপন করুন বাবা দিবস

পৃথিবীর সব ঝড়-ঝঞ্ছা থেকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করেন যে মানুষটি, তিনি বাবা। আজ বিশ্ব বাবা দিবস।
আসলে বাবা বা মায়ের প্রতি ভালোবাসা এমন একটি বিষয়, যেটি বলার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবুও পালন করতে পারেন একটি দিন একেবারে বাবাকে উৎসর্গ করে। করতে পারেন তাঁর পছন্দের কিছু কাজ। বাবা দিবসকে উদযাপন করতে কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
১. রান্না করুন তাঁর পছন্দের খাবার
আজকের দিনে বাবাকে রান্না করে খাওয়াতে পারেন তাঁর পছন্দের কোনো খাবার। স্যুপ থেকে ডেসার্ট পর্যন্ত যা তাঁর পছন্দ, রান্না করে খওয়ান। এতে তিনি কিন্তু খুশিই হবেন।
২. বেড়াতে যান
পড়ালেখার চাপ, কাজের চাপ নিয়ে তো সব সময় ব্যস্তই থাকেন। আজ না হয় বাবাকে নিয়ে ঘুরে আসুন দূরে কোথাও। তাঁর সঙ্গে সময় কাটান। মনে খুলে কথা বলুন, তাঁর কথা শুনুন।
৩. উপহার দিন ছবির ফ্রেম
আপনার সঙ্গে বাবার তোলা ছোটবেলার ছবিগুলো একত্রে করে ফ্রেমবন্দি করতে পারেন। আর সেই ছবির ফ্রেম উপহার দিতে পারেন বাবাকে। এটিও তাঁকে আনন্দ দেবে। এ ছাড়া উপহার হিসেবে দিতে পারেন ফুল, কার্ড, বই ইত্যাদি।
৪. ছবি দেখুন
আজকের দিনে বাবাকে সঙ্গে নিয়ে দেখতে পারেন তাঁর পছন্দের কোনো অভিনেতা-অভিনেত্রীর ছবি। এই ছবি কিন্তু হতে হবে তাঁর যুগের। আর এটিও কিন্তু তাঁকে আনন্দ দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button