Uncategorized

চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকী রংপুর সিটি প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

রংপুর ব্যুরো: সিটি প্রেসক্লাব রংপুরের উদ্যোগে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনার শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা লীগের সহ-সভাপতি পারভীন আক্তার। আলোচনায় চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের জীবনকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের নির্বাহী সদস্য ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু। আলোচনায় ক্লাবের কার্যনির্বাহী সদস্য জাকির আহমদ এর সভাপতিত্বে ও অনুষ্ঠান উপ-কমিটির সদস্য সচিব ও ক্লাব কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, দপ্তর সম্পাদক আলী হায়দার রনি, সাবেক কোষাধ্যক্ষ সাহিদুর রহমান শাহিদ, সদস্য তারিকুল ইসলাম তারেক, এস এম শহীদুল আলম, নুর মোহাম্মদ, ফুয়াদ হাসান, নুরুন্নবী, সাংবাদিক আফরিন আলম প্রমুখ। আলোচনা শেষে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ আলী রাজু। আলোচনা সভায় সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব মিলনায়তনে মোনাজাতউদ্দিন কর্ণার করার ঘোষণা দেয়া হয়। নতুন প্রজন্মের কাছে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনকে তুলে ধরতে কর্ণারে মোনাজাত উদ্দিনের লেখা বই, পত্রিকা কাটিং, তার ছবি রাখার ব্যবস্থা করা হবে চলতি মাসেই। এছাড়া সিটি প্রেসক্লাবের আবেদনের প্রেক্ষিতে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন চত্বর করার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button