Uncategorized

চাটখিলে ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের ভিপি মিজান রোডের আবু মিয়া বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারে নি।
নিহত রিকশাচালক আবদুস সাত্তার (৩৫), নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মইচরা গ্রামের কালু মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, সে গত ২০-২৫ দিন আগে চাটখিল উপজেলায় আসে। তার এক খালাতো ভাইয়ের সাথে চাটখিল ১১নং পোল এলাকায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। এর আগে সে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা বুকে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যাটারি চালিত অটোরিকশা ও পকেট থেকে টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া যায় নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button