
চাকরির প্রথম দিন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে বাসচাপায় মামনি দাস নামে এক তথ্য-প্রযুক্তি কর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে এ দুর্ঘটনা ঘটে ।
পরিবার সূত্রে খবর, ২০০৯ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে কেষ্টপুরের বাড়িতে ভাড়া থাকতেন মামনি। আর্থিক অনটনের জন্য বিয়ের পর থেকেই চাকরি করতে চাইছিলেন তিনি। কিন্তু পরিবারের সদস্যরা রাজি হননি।
সম্প্রতি কল সেন্টারে কাজ পাওয়ার পর রাজি হন স্বামী। এক মাস প্রশিক্ষণের পর গত শুক্রবার নিয়োগপত্র পান মামনি। সোমবার সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় বাসচাপায় তিনি নিহত হন। দুর্ঘটনার পর বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পালিয়ে গেছে।




