
মন্ত্রী না বানালে সরকার ফেলে দেয়ার হুমকি দিয়ে রাজ্যের বিএসপি বিধায়ক রমাবাই সিং বলেছেন, ‘ভালো চাও তো আমাকে মন্ত্রী কর, না হলে সরকার ফেলে দেব।’
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রদেশের বহুজন সমাজ পার্টির রমাবাই সিং-সহ দুই বিধায়ক কমল নাথের নেতৃত্বে কংগ্রেস সরকারকে সমর্থন করেছেন। রমাবাই ও অন্য বিএসপি বিধায়ক সঞ্জীব সিং খুশওয়াকে মন্ত্রী বানানোর জন্য সরাসরি হুমকি দিলেন তিনি।
মধ্যপ্রদেশের দামোহতে একটি জনসভায় শুক্রবার তিনি বলেন, ‘আমি কংগ্রেসের সব মন্ত্রীর বাপ। চাইলে যেকোনো সময় সরকার ফেলে দিতে পারি। আমি মন্ত্রী হলে ভালোভাবে কাজ করব, না হলেও ভালো কাজ করব। আমিই তো সরকার বানিয়েছি।’
কমল নাথের মুখ্যমন্ত্রিত্বে মধ্যপ্রদেশ সরকারে মন্ত্রিত্ব পেতে রীতিমত মরিয়া এ বিধায়ক। কংগ্রেস তাকে খুশি রাখলে তিনিও কংগ্রেসকে খুশি রাখবেন বলে এর আগেও একবার মন্তব্য করেছিলেন রমাবাই।
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস পেয়েছিল ১১৪টি আসন, বিজেপি পায় ১০৯টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে বিএসপির দুই বিধায়কের সমর্থন জোগাড় করে তারা। শেষপর্যন্ত বসপার সমর্থন নিয়েই সরকার গড়ে কংগ্রেস।
মন্ত্রিত্ব না দিলে মধ্যপ্রদেশে কর্ণাটকের মতো পরিস্থিতি হবে। আগেই হুমকি দিয়েছিলেন বহুজন সমাজ পার্টির বিধায়ক রামবাই সিং। শুক্রবার ফের প্রকাশ্যে কমলনাথ মন্ত্রিসভার মুণ্ডপাত করলেন তিনি।
তার মন্ত্রিত্ব নিয়েই রাজ্যে বিতর্ক রয়েছে। শুক্রবার দামোতে এক সভায় সেই প্রসঙ্গ টেনে আনেন রামবাই। বাংলা




