sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনেই জামায়াত প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মাওলানা মোঃ কেরামত আলি দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ৩৭৮ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ২ লাখ ৬ হাজার ৮৯৩।
তার নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে অধ্যাপক শাহজাহান আলি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৮১ জন। কেন্দ্র হলো ১৫৯টি। বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৭৫৭টি। বাতিল ভোট ৯ হাজার ৬২৮। মোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৩৮৫। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৬.৬৫%

চাঁপাইনবাবগঞ্জ ২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১৬ হাজার ১০৮ ভোট বেশী পেয়ে জামায়াত ইসলামীর নেতা মুঃ মিজানুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হলো ১ লাখ ৭১ হাজার ২২৭। তার নিকটতম প্রতিদন্দী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। এ আসনে ১৮৫ কেন্দ্রে ৪ লাখ ৬১ হাজার ভোটারের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ভোটার ভোট প্রদান করেন। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২১৬। বাতিল ভোটের সংখ্যা ৮০৫৮। শতকরা হিসাবে ৭৪.৬৮

চাঁপাইনবাবগঞ্জ ৩ চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়ি পল্লা প্রতীকে মোঃ নুরুল ইসলাম ৬২ হাজার ৬০৩ বেশী ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হলো ১ লাখ ৮৯ হাজার ৬৪০। তার নিকটতম প্রতিদন্দী বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। এ আসনে ১৭৩টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ৩ লাখ ২৩ হাজার ২৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। বৈধ ভোট সংখ্যা হলো ৩ লাখ ১৮ হাজার ৪৯৫। বাতিল ভোট সংখঢ়া হলো ৭৩৯টি।

১২ ফেব্রুয়ারী রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ এ ফলাফল ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button