sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে জাতীয় পার্টির দুজনসহ তিন প্রার্থীর মনোনয়ন।

শনিবার যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান, জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ।
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ জানান,

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেনের আরকর রির্টানের সাথে হলফনামার আয়ের পার্থক্য,
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলমের দলীয় মনোয়নপত্রের মুলকপি না থাকা ও নাগরিকত্ব ত্যাগের দালিলিক প্রমান দেখাতে না পারা ও

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের ঋণখেলাপির তথ্য ও মামলার তথ্য গোপন করায় মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button