শিরোনাম

চাঁদাবাজির মামলা : কুষ্টিয়ায় আটক দুই যুবলীগ নেতা

সংবাদদাতা, কুষ্টিয়া : কুষ্টিয়ায় দুই যুবলীগ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি, টেন্ডারবাজিসহ নানা অভিযোগ রয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান সুজন। আলামিন জোয়ার্দার নামের এক ব্যবসায়ীর দায়ের করা চাঁদা দাবির মামলায় তাদের আটক করা হয় বলে জানা গেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদা চাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
আর ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, আটককৃত দুজন ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতা বিকাশ, তুহিনসহ মোট ৬ জনকে আসামি করে চাঁদাবাজির মামলাটি দায়ের করা হয়েছে।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি, টেন্ডারবাজিসহ যুবলীগের এই দুই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভেদকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় অশান্ত পরিবেশ তৈরিতেও তাদের যোগসাজশের অভিযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button