বিনোদন

চলচ্চিত্রে চুমু, ভাঙল নায়িকার বাস্তবের বিয়ে!

 চলচ্চিত্রে নায়কের সঙ্গে প্রেম, অন্তরঙ্গ মুহূর্ত কে না উপভোগ করেন। নায়ক-নায়িকার বন্ধনে উচ্ছ্বসিত হন সিনেপ্রেমীরা। কিন্তু বাস্তবের জীবন তো আলাদা। অভিনেতাদের মধ্যে সম্পর্কও বন্ধুত্বের। অবাক হওয়ার ব্যাপার হলো, একটি চুম্বনদৃশ্যই কাল হলো নায়িকার!

তেলেগু চলচ্চিত্র ‘গীতা গোবিন্দম’-এ অভিনয় করে ভারতের দক্ষিণী অঙ্গনে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কন্নড় অভিনেত্রী রশ্মিকা মন্দনা। আর ছবি হিট হওয়ার পর পরই কন্নড় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন। সাম্প্রতিক খবর, রশ্মিকার সঙ্গে সেই বিয়ে ভেঙে দিয়েছেন রক্ষিত। বিয়ের ভাঙার কারণ, একটি চলচ্চিত্রে নায়কের সঙ্গে হবু স্ত্রীর ঘনিষ্ঠ দৃশ্য!

কয়েক মাস আগে মুক্তি পায় রশ্মিকার আসন্ন ছবি ‘ডিয়ার কমরেড’-এর টিজার। কিছুদিন আগে মুক্তি পায় ট্রেইলার। এর পরই ঘটে বিপত্তি।

ট্রেইলারে ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’ খ্যাত নায়ক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে চুম্বনদৃশ্যে দেখা গেছে রশ্মিকাকে। আর সেটিই নাকি মানতে পারছেন না রশ্মিকার হবু স্বামী রক্ষিত শেঠি।

ঘনিষ্ঠ সূত্রে খবর, রুপালি পর্দায় হলেও অন্য কারো সঙ্গে হবু বউয়ের চুমু কোনোভাবেই মানতে পারছেন না রক্ষিত শেঠি। যদিও এ বিষয়ে রক্ষিত বা রশ্মিকা কেউই মুখ খোলেননি।

‘ডিয়ার কমরেড’ ছবির টিজার :

তবে আরেকটি সূত্র বলছে, ঘনিষ্ঠ দৃশ্যের কারণে নয়, নানা কারণেই রশ্মিকা মন্দনার সঙ্গে রক্ষিত শেঠির মনোমালিন্য চলছিল। এমনকি তাঁদের দুই পরিবারের মধ্যেও মতপার্থক্য ছিল।

সূত্রের খবর, এ মুহূর্তে কন্নড় ও তেলেগু দুই ভাষাতেই সিনেমার প্রস্তাব আসছে রশ্মিকা মন্দনার কাছে। আপাতত তিনি কাজেই মনোনিবেশ করতে চান। সূত্র : জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button