চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশের চাই ৩৯৮ রান
চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের দেয়া ৩৯৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৩০ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
রবিবার ম্যাচের চতুর্থ দিনে আগের দিনের সংগ্রহের সাথে আর ২৩ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় আফগানিস্তান। ৯০.১ ওভারে ২৬০ রান করে প্রথম ইনিংসে ১৩৭ রান লিড নেয়া আফগানরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে সৌম্য সরকারের পরিবর্তে ওপেনিংয়ে নেমেছেন লিটন দাস। ২৭ বলে ৩ বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত আছেন সাদমান। অন্যদিকে সমান সংখ্যক বল থেকে ৯ রান করেন ব্যাটিং করছেন লিটন। ৯ ওভারে বাংলাদেশ ৩০ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায়।
বৃষ্টির বাধায় চতুর্থ দিনের খেলা শুরু হয় বেশ দেরিতে। বেলা ১১টা ৫০ মিনিটে গড়ায় দিনের প্রথম বলটি। যে কারণে লাঞ্চ বিরতি দেয়া হয় দুপুর ১টায়। এদিন চা বিরতি ৩টা ৪০ মিনিটে দেয়া হবে। এছাড়া ৫টা ৪০ মিনিটে দিনের খেলা শেষ হবার কথা রয়েছে।




