অর্থনৈতিক সংবাদশিরোনাম

চট্টগ্রামে ৫০ হাজার চামড়া ডাম্পিংয়ে

কোরবানি পশুর ৫০ হাজারেরও বেশি চামড়া সড়কের পাশে ও ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই রপ্তানি পণ্যটি এখন বর্জ্য হিসেবে পরিস্কার করতে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
প্রতিবারের ন্যায় এবারও পশুর বর্জ্য অপসারণে সাফল্য দেখালেও কোরবানির চামড়া বর্জ্য হিসেবে অপসারণ করতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে চসিক।
অন্যদিকে পরিত্যক্ত চামড়ার কারণে নগরীর মুরাদপুর, আতুড়ার ডিপু এলাকার পরিবেশ রীতিমত বিষাক্ত হয়ে উঠেছে। চরম দুর্গন্ধে এসব এলাকা দিয়ে চলাচল করাও দায় হয়ে পড়েছে।
সরেজমিনের দেখা গেছে, অবিক্রিত হাজার হাজার চামড়া ফেলে গেছে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। চামড়ার দাম না পাওয়ায় বিক্রি না করে গ্রামাঞ্চল থেকে নিয়ে আসা এসব চামড়া ফেলে যেতে বাধ্য হয় তারা। কোটি টাকা এসব চামড়া এখন বর্জ্য। আর এসব বর্জ্য পরিস্কার করছে চসিক।
এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী পূর্বপশ্চিমকে বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছি, কোরবানির দিন। ঈদের পরদিন পশুর চামড়া বিক্রি করতে না পারাই রাস্তা বা ডাস্টবিনে ফেলে যায় মৌসুমী ব্যবসায়ীরা। এতে করে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তারপরও বর্জ্য হিসেবে পরিস্কার করা হচ্ছে, বললেন তিনি।
যেসব চামড়া ইতোমধ্যে কেনা হয়েছে, তা সংরক্ষণের জন্য লবণ কেনার টাকাও নেই ব্যবসায়ীদের। চট্টগ্রামের ব্যবসায়ীরা ঢাকার ট্যানারি মালিকদের হাতে জিম্মি। এ কারণে এবার চামড়া কিনতে পারেনি, বললেন চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button