উপমহাদেশশিরোনাম

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পশ্চিমবঙ্গে নিহত ৬

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান।
রোববার (১০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান তিনি। তবে এ দুর্যোগে পশ্চিমবঙ্গে ১০ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
পশ্চিমবঙ্গে নয়টি জেলার জেলাশাসকদের পাঠানো প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। সব মিলিয়ে এখনও পর্যন্ত সাড়ে ২৯ হাজারের মতো বাড়়ির পুরোপুরি বা আংশিক ক্ষতি হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান জানান, ৬ জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়, একজন করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। গোটা রাজ্যে এক লাখ ৭৮ হাজার মানুষকে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে। ৯টি জায়গায় ৪৭১ টি ত্রাণশিবির খোলা হয়েছে। তৈরি হয়েছে ৩৭৩টি কমিউনিটি রান্নাঘর।
মন্ত্রী বলেন, ছয়টি এনডিআরএফ ও চারটি রাজ্য বিপর্যয় মোকাবেলা দল উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে। আরও কাজ করছেন ১৫ হাজার সিভিক ভলান্টিয়ার।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, গতকাল শনিবার (৯ নভেম্বর) ফ্রেজারগঞ্জে চারটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ ১০ মৎস্যজীবী। তাদের খোঁজে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী এবং রাজ্যের কোস্টাল পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button