আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রে ১১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে শিশুসহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নর্থ ক্যারোলিনায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এই রাজ্য থেকে ৩০০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বন্যার পানিতে আটকে আছে শতাধিক।
মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমার কর্মকর্তা জেফ বেয়ার্ড গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, একদিনে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এতে নদীর পানি উপচে পড়েছে, বন্যা দেখা দিয়েছে। আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেভাবে বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকলে উদ্বেগ আরো বাড়বে। বেয়ার্ড বলেন, বাতাসের গতিবেগ অনেক বেশি। তবে বাতাসের চেয়ে বৃষ্টিপাতই মানুষের জন্য বেশি মৃত্যু তথা ক্ষতির কারণ হবে।
তিনি জানান, ১৯৬৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আসা ঘূর্ণিঝড় বা দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতির বেশিরভাগই ঘটেছে বৃষ্টিপাতে। মাত্র ৮ ভাগ মৃত্যুর জন্য দায়ী বাতাস। বেয়ার্ড বলেন, আরো বৃষ্টিপাত হবে এবং বন্যা কবলিত এলাকার পরিমাণও বাড়বে।
নর্থ ক্যারোলিনার নিউ বার্নের মেয়র ডানা আউটল জানিয়েছেন, শহরের বন্যা কবলিত এলাকা থেকে এখনো ১০০ জনকে উদ্ধার করতে হবে। উদ্ধারকর্মীরা শুক্রবার সকাল থেকে ৩০০ জনকে উদ্ধার করেছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ফ্লোরেন্সের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬ দশমিক ৯ মাইল।-সিএনএন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button