সুস্থ থাকুন

ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান? সমাধান জানুন

ঘুমের মধ্যে হঠাৎ পায়ে হ্যাঁচকা টান। পেশীতে টান! মনে হচ্ছে, এখনি রগ ছিড়ে যাবে। ব্যাথায় ককিয়ে উঠছেন। কিছুক্ষণ অসহ্য যন্ত্রণার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পা। তবে হালকা ব্যথা রয়ে যায় কয়েক দিন। কেন এমন হয়?
বিশেষেজ্ঞদের দাবি, তিনটি কারণে ঘুমের মধ্যে পায়ে ক্র্যাম্পের সমস্যা হয়। প্রথম কারণ, ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে পানির অভাব। দ্বিতীয় কারণ, পটাসিয়ামের অভাব। তৃতীয় কারণ, ম্যাগনেসিয়ামের অভাব।
এই সমস্যা থেকে সমাধান মিলবে কীভাবে?
খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব।
– পানির অভাব থেকে মুক্তির সবচেয়ে কার্যকর ও সহজ উপায়, কিছুক্ষণ পর অল্প অল্প পানি পান করা। তবে সারাদিন ধরে যদি পানি খাওয়ার পরিমাণ বাড়ানো সম্ভব না হয়, তাহলে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস হালকা গরম পানি পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হালকা গরম পানির তাপমাত্রা আমাদের শরীরের রক্তের তাপমাত্রার কাছাকাছি। ফলে গরম পানি অতি দ্রুত মাংসপেশি শোষণ করে নিতে পারে। ডিহাইড্রেশন থেকেও তাই দ্রুত মুক্তি মেলে।
– পটাসিয়ামসমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। পালং শাক, মিষ্টি আলু, নারকেলের দুধ, দই, কলা, মাশরুম বেশি করে খেলে শরীরে পটাসিয়ামের ঘাটতি মেটে।
– মাছ, ডার্ক চকোলেট, পালং শাক, মুসুর ডাল, কুমড়ার বীজ, বাদাম, ঝোলাগুড় প্রভৃতি খাবারে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। বিশেষজ্ঞদের দাবি, এইসব খাবার বেশি করে খেলে ম্যাগনেসিয়ামের অভাব মিটবে।
সূত্র : ইন্টারনেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button