ঘিওর ২৮ দিন ব্যাপী ধর্মীয় উৎসব

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর কালীবাড়ি নাট মন্দিরে নানা আয়োজনে বার্ষিক ধর্মীয় উৎসব শেষ হয়েছে। অক্টোবর মাসের ১৯ তারিখে শুরু হওয়া ২৮ দিন ব্যাপী এই অনুষ্ঠান গত কাল বুধবার সমাপ্ত হয়েছে।
উপজেলার কালীবাড়ি নাট মন্দিরে ধর্মীয় এ অনুষ্ঠানে প্রতিদিন শত শত সনাতন ধর্মাবলম্বী মানুষ জনের পদচারনায় মুখরিত ছিল। অনুষ্ঠানে ছিল নগর সংকীর্ত্তন, শ্রীমদভাগবত পাঠ, তারকব্রম্বা হরিনাম সংকীর্ত্তন, অষ্টকালীন লীলা সংকীর্ত্তন ও ধর্মীয় আলোচনা।
শেষ দিন লীলা সংকীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্র নাথ মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম সুলতানুল আযম খান আপেল, সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, জেলা সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, ঘিওর কালী বাড়ি কেন্দ্রীয় নাট মন্দিরের সভাপতি রাম চন্দ্র সাহা, সাধারন সম্পাদক প্রশান্ত সরকার সন্টু, ঘিওর লোকনাথ মন্দিরের সভাপতি নিরঞ্জন কুমার সাহা, সাধারন সম্পাদক গোপাল শীল, যুবলীগ সভাপতি বাবুল বেপারী, সাধারন সম্পাদক শরীফুল ইসলাম শরীফ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ ও পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুব্রত শীল গোবিন্দ্র ।




