Uncategorized

ঘিওর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ছাত্র ইউনিয়নের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা : গত ২৯ সেপ্টেম্বর’১৮ ঘিওর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ছাত্র ইউনিয়নেরউপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১ম পর্বে উদ্ধোধনী ঘোষনা করেন ভাষা সংগ্রামী মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিস্ট আন্দোলনের পুরোধা কমরেড আব্দুল হাকিম মাস্টার। সংগঠনের গণসংগীত ও জাতীয় সংগীতের পরে একটি র‌্যলি ঘিওর কলেজ হয়ে পাবলিক লাইব্রেরীতে মিলিত হয়।
সম্মেলনেরে মূল শ্লোগান শিক্ষা কোন সুযোগ নয় শিক্ষা আমার অধিকার,শিক্ষা কাজের লড়াই চলবে। পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরন বন্ধ কর। গণমূখী বিজ্ঞানভিত্তিক সার্বজনিন একই ধারার শিক্ষা নীতি বাস্তবায়ন কর। সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় ছাত্র ইউনিয়ন ঘিওর উপজেলা সংসদের আহবায়ক ছাত্র নেতা সুমন আহমেদ অমি সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মেহেদি হাসান নোভেল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আজাহারুল ইসলাম আরজু, প্রবীন কৃষক নেতা কমরেড বেলায়েত হোসেন খান,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সিপিবি ঘিওর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড দিলীপ দত্ত, সিপিবি শিবালয় উপজেলার সাধারন সম্পাদক এ্যাড. আমজাদ হোসেন, কৃষক নেতা কমরেড দুলাল বিশ্বাস,ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সাধারন সম্পাদক মামুন কবির,ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক সামসুজ্জামান দর্জি, জেলা শাখার সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন দুর্জয়, সাধারন সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ। এছারাও উপস্থিত ছিলেন জেলা কৃষক সমিতির সহ-সভাপতি কমরেড সেতোয়ার হোসেন খান, উপজেলা সিপিবি সধারন সম্পাদক কমরেড জামাল হোসেন, যুব নেতা এ্যাড. তুহিনুর রহমান তুহিন প্রমুখ।
বক্তারা বলেন শিক্ষার সংখ্যাগত পরিবর্তন হয়েছে ফলাফলেন সমারহে বানিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান আরো হ্রাস পেয়েছে ফলে বেকারত্বের বোঝা ঘারে চেপে বসেছে। শিক্ষাকে উদারিকরন করতে করতে শিক্ষা এখন পন্যে পরিণত হয়েছে, পাঠ্য পুস্তকে সাম্প্রদায়িকীকরন হয়েছে এই সমস্য আগে যতটুক ছিল সেটি হ্রাস না করে বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার সরকারের আমলে আরো প্রতিষ্টিত হয়েছে,গণতন্ত্রকে ভুলন্ঠিত করা হয়েছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বেপরোয়া লাঠিয়াল বাহিনীতে পরিনত হয়েছে ফলে সাধারন ছাত্ররা এখন ছাত্র রাজনীতিকে ভয় পায়, আদর্শীক সংগঠনের দুবৃলতায় ধর্মীয় প্রলোভনে ইসলামী সংগঠনের নামে সাধারন ছাত্রদেরকে বিপথগামী করছে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে সমাজকে আলোকিত করতে পারে একমাত্র মেধাবীদের সংগঠন ছাত্র ইউনিয়ন। আসুন সকলে মিলে সংগঠনকে শক্তিশালী করি। সম্মেলনে সুমন আহমেদ অমি কে সভাপতি,সারোয়ার সিদ্দিক সোহাগকে সাধারন সম্পাদক,মো: রাজিব মিয়াকে সাংগঠনিক ও মো: সাগর মিয়াকে কোষাধাক্ষ করে ২১ সদস্য বিশিষ্ঠ ঘিওর উপজেলা কমিটি ১ বছরের জন্য গঠন করা হয়। নতুন কমিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নীল পতাকার বার্তা ছরিয়ে দেয়ার প্রত্যয় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button