slider

ঘিওর একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন শেরে বাংলা একাদশ

সোহেল রানা, মানিকগঞ্জ : সিতাব মাতব্বর স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় ট্রাইবেকারে ঘিওর একাদশকে ট্রাইব্রেকারে (৫-৩) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ শেরে বাংলা একাদশ। শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলার শিবালয়ের তারাইল মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের ঢল। শেষার্ধের ৩০ মিনিটে ঘিওর ফুটবল একাডেমীর সাব্বির একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। শেষের ৫ মিনিট আগে
শেরে বাংলার শরিফ একটি গোল করে সমতা ফিরিয়ে আনে। ১-১ গোলে খেলা গড়ায় ট্রাইবেকারে। তাড়াইল নবজাগরণ সবুজ সংঘের আয়োজিত এ খেলায় অংশ নিয়েছিল ৮টি দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় থানার ওসি মোঃ শাহিন, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান ও শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মানিক সহ আরো অনেকে। এ খেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন আফ্রিকান প্রবাসী মোঃ আলাউদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button