slider
ঘিওর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম (পি.পি), উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। মোহাম্মদ উল্লাহ্্ খান মঞ্জু সভাপতি ও মোঃ ফরহাদ বেপারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।




