Uncategorized

ঘিওরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা

মুহাম্মদ আব্দুল জলীল,মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউপি নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের সংঘাতে স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এতে ভাঙচুরের শিকার হয়েছে ৪টি মোটরসাইকেল।
এ ঘটনায় শুক্রবার রাত নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ অহিদুল ইসলাম টুটুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের বাটরাকান্দি ও কালাচাদপুর এলাকায় এই সংঘর্ষ হয় বলে জানান আহত স্বতন্ত্র প্রার্থী মোঃ অহিদুল ইসলাম টুটুল (আনারস) মার্কা।
ঘিওর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন হামিদুর রহমান আলাই। দলের মনোনয়ন না পেয়ে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল । তাদের কর্মী-সমর্থকদের উপরে এ সংঘর্ষ হয়।
আহত পিয়াস, বাদল, সোহেল, রোমান, টিটু জানান, জুমআার নামাজ শেষে আমরা একটি বাড়িতে দাওয়াত খেয়ে টুটুল ভাইকে নিয়ে হ্যান্ড বিল বিলি করতে করতে বাটরাকান্দির ভিতর দিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলযোগে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারে আসা স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম টুটুলসহ তার লোকজনের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। তাতে কমপক্ষে ৬ জন আহত হন। এ খবর জানাজানি হলে স্বতন্ত্র প্রার্থীর গ্রামের লোকজন মিছিল নিয়ে বাটরাকান্দি এলাকায় যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশ স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম টুটুলসহ তার সমর্থক কর্মীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় আহত হন, স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম টুটুল। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কর্মীরা পিয়াস, বাদল,সোহেল, রোমান, টিটু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) হামিদুর রহমান আলাই পাল্টা অভিযোগে বলেন, আমার সমর্থকদের নির্বাচনী প্রচার কাজে বাধা দিয়েছিল টুটুলের কর্মী সমর্থক। এর প্রতিবাদ করায় আমার কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুর করেছে। আমার কর্মীদের গায়ে হাত তুলেছে।
ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সংর্ঘষের ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button