slider

ঘিওরে স্কুল ফিডিং কার্যক্রম শুরু

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : দারিদ্র-পীড়িত এলাকার শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে ৩০০ টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার । এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) সকালে উপজেলার ২৬ নং তরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট তুলে দিয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান ।

এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল, উপজেলা ভেটেরেনারী সার্জন ডাঃ রাসেল আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তপন কুমার সাহাসহ অভিভাবকবৃন্দরা ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল বলেন, এলডিডিপি প্রকল্পের আওতায় ঘিওরের ২৬ নং তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫৬ জন শিক্ষার্থীকে বছরে ১৬০ দিন ২০০ মিলি উচ্চ তাপমাত্রা বা আলট্রা হাই টেম্পারেচার (ইউএইচটি) প্রস্তুতকৃত দুধের প্যাকেট দেওয়া হবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত এ প্রকল্প চালু থাকবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button