slider

ঘিওরে শিক্ষা উপকরণ বিতরণ

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্দেশ্যে বাংলা, গণিত, ইংরেজি খাতা ও কলম বিতরন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন তাপস কুমার দাস তাঁর পিতা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক সহকারী পরিচালক স্বর্গীয় সুদয় কুমার দাসের স্মৃতি রক্ষায় এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, তাপস কুমার দাসের মাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরি রানী দাস, বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল হোসাইন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button