ঘিওরে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

সোহেল রানা,ঘিওর মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রবেশ দ্বারের পাশে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পার্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষের দ্বিতলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) এএসপি নূরজাহান লাবনী, উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান, ঘিওর থানার নবাগত (ওসি) মোঃ আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহমেদ শামীম, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মোঃ আতোয়ার রহমান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খান প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




